Search This Blog

Showing posts with label Learn. Show all posts
Showing posts with label Learn. Show all posts

ওয়ার্ডপ্রেসের পুরোনো ভার্সনে ফিরে যাওয়া

অনেক সময় অনেক এপ্লিকেশন এর  পুরোনো ভার্সন গুলো ব্যবহারের প্রয়োজন দেখা দেয় । যেমন বেশ কিছুদিন আগে যখন প্রথম  ওয়ার্ডপ্রেসের ৩.১ ভার্সন আসলো, আমি কোনো কিছু বিচার না করেই বরাবরেব মতো সেটাকে আপডেট করলাম আমার ওয়ার্ডপ্রেস ব্লগে ।  দেখি অনেক কিছুই কা্জ করছেনা । পড়লাম মহা বিপদে । ওয়ার্ডপ্রেসের পুরোনো ভার্সনটা ভালই কাজ করতো । কি করা যায় কি করা যায় ! ভাবছি …
WordPress logo
WordPress logo
পরে খুজে পেলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের পুরোনো ভার্সনে ফিরে যাওয়া যায় । তো চলুন দেখা যাক কেমনে তা করা যায় ।
আমি এটি করেছিলাম আমার cPanel এর সাহায্য নিয়ে । cPanel আসলে hosting Control panel. এ কাজ টি করার আগে আপনি ওয়ার্ডপ্রেসের পুরোনো যে ভার্সনে ফিরে যেতে চান তা ঠিক করুন। WordPress Archives থেকে আপনি নামিয়ে নিতে পারেন আপনার প্রয়োজনিয় ভার্সনটি ।  zip ফাইল ডাউনলোড করাই ভাল । এবার আপনার cPanel থেকে যে ডিরেকটরি তে আপনার ওয়ার্ডপ্রেস ইন্স্টল করা আছে সে টি খুলুন ।  এখানে কিছু কাজ আমাদের করতে হবে । এই ডিরেকটরিতে দেখুন wp-config.php নামে একটি php ফাইল আছে । এই ফাইলটি ডাউনলোড করে রাখুন অথবা রিনেম করে রাখুন । এরপর, wp-content নামে ফোল্ডারটি রিনেম করুন । হতে পারে তা wp-content– . হযতো মনে প্রশ্ন জাগছে কেনো এদের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে । আসলে wp-config.php তে ডাটাবেজ এর সাথে কানেকশন দেয়া আছে আর wp-content  এ আপনার ইন্স্টল করা  থিম, প্লাগইনস, ইমেজ ইত্যাদি প্রয়োজনীয় ফাইল আছে আর আমরা সেগুলো ডিলিট করতে চাচ্ছিনা ।  ওকে , বাড়তি কাজ শেষ। এবার আপলোড করা ওয়ার্ডপ্রেস ইস্ন্টলেশন ফাইলটি আনজিপ করুন । দেখুন wordpress নামে নতুন একটি folder এসেছে । এবার এই folder টিতে ঢুকুন এবং wp-content নামের ফোল্ডার টি ডিলিট করুন। এবার Select all এ ক্লিক করে সব ফাইল সিলেক্ট করে রুট ডিরেকটরিতে (অথবা যেখানে আপনার ওয়ার্ডপ্রেস ইস্ন্টলেশন ফাইলগুলো আছে)   move করুন । কিছুক্ষন পরে wordpress  ফোল্ডারটি খালি হয়ে যাবে ।  এবার wp-content– (অথবা আপনি যে নাম দিয়েছিলেন) কে wp-content করুন। এবার ওয়ার্ডপ্রেস এডমিন এরিয়ায় ডুকতে যান । wp-config.php রিনেম করে থাকলে আবার তা wp-config.php তে ফিরিয়ে আনুন। সবকিছু ঠিক থাকলে ডাটাবেজ আপডেট চাইবে, আপডেট করুন। আশা করি এতেই কাজ হয়ে যাবে।