অনেক সময় অনেক এপ্লিকেশন এর পুরোনো ভার্সন গুলো ব্যবহারের প্রয়োজন দেখা দেয় । যেমন বেশ কিছুদিন আগে যখন প্রথম ওয়ার্ডপ্রেসের ৩.১ ভার্সন আসলো, আমি কোনো কিছু বিচার না করেই বরাবরেব মতো সেটাকে আপডেট করলাম আমার ওয়ার্ডপ্রেস ব্লগে । দেখি অনেক কিছুই কা্জ করছেনা । পড়লাম মহা বিপদে । ওয়ার্ডপ্রেসের পুরোনো ভার্সনটা ভালই কাজ করতো । কি করা যায় কি করা যায় ! ভাবছি …
পরে খুজে পেলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের পুরোনো ভার্সনে ফিরে যাওয়া যায় । তো চলুন দেখা যাক কেমনে তা করা যায় ।
আমি এটি করেছিলাম আমার cPanel এর সাহায্য নিয়ে । cPanel আসলে hosting Control panel. এ কাজ টি করার আগে আপনি ওয়ার্ডপ্রেসের পুরোনো যে ভার্সনে ফিরে যেতে চান তা ঠিক করুন। WordPress Archives থেকে আপনি নামিয়ে নিতে পারেন আপনার প্রয়োজনিয় ভার্সনটি । zip ফাইল ডাউনলোড করাই ভাল । এবার আপনার cPanel থেকে যে ডিরেকটরি তে আপনার ওয়ার্ডপ্রেস ইন্স্টল করা আছে সে টি খুলুন । এখানে কিছু কাজ আমাদের করতে হবে । এই ডিরেকটরিতে দেখুন wp-config.php নামে একটি php ফাইল আছে । এই ফাইলটি ডাউনলোড করে রাখুন অথবা রিনেম করে রাখুন । এরপর, wp-content নামে ফোল্ডারটি রিনেম করুন । হতে পারে তা wp-content– . হযতো মনে প্রশ্ন জাগছে কেনো এদের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে । আসলে wp-config.php তে ডাটাবেজ এর সাথে কানেকশন দেয়া আছে আর wp-content এ আপনার ইন্স্টল করা থিম, প্লাগইনস, ইমেজ ইত্যাদি প্রয়োজনীয় ফাইল আছে আর আমরা সেগুলো ডিলিট করতে চাচ্ছিনা । ওকে , বাড়তি কাজ শেষ। এবার আপলোড করা ওয়ার্ডপ্রেস ইস্ন্টলেশন ফাইলটি আনজিপ করুন । দেখুন wordpress নামে নতুন একটি folder এসেছে । এবার এই folder টিতে ঢুকুন এবং wp-content নামের ফোল্ডার টি ডিলিট করুন। এবার Select all এ ক্লিক করে সব ফাইল সিলেক্ট করে রুট ডিরেকটরিতে (অথবা যেখানে আপনার ওয়ার্ডপ্রেস ইস্ন্টলেশন ফাইলগুলো আছে) move করুন । কিছুক্ষন পরে wordpress ফোল্ডারটি খালি হয়ে যাবে । এবার wp-content– (অথবা আপনি যে নাম দিয়েছিলেন) কে wp-content করুন। এবার ওয়ার্ডপ্রেস এডমিন এরিয়ায় ডুকতে যান । wp-config.php রিনেম করে থাকলে আবার তা wp-config.php তে ফিরিয়ে আনুন। সবকিছু ঠিক থাকলে ডাটাবেজ আপডেট চাইবে, আপডেট করুন। আশা করি এতেই কাজ হয়ে যাবে।
No comments:
Post a Comment