Search This Blog

Showing posts with label Life Style. Show all posts
Showing posts with label Life Style. Show all posts

নখের যত্ন

আমাদের শরীরে অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ যেমন: ঠোঁট, চুল ,ত্বক, দাঁত এর মতই হাত এবং পায়ের নখ ও গুরুত্বপূর্ণ। সুস্থ ও সুন্দর নখ শুধু আপনার সৌন্দর্যের প্রকাশ ঘটায় না , সাথে আপনার ব্যক্তিত্বের পরিচয়ও বহন করে। সাধারণত আমরা নখের যত্নে মিনিকিওর, পেদিকিওর করে থাকি। কিন্তু সেগুলো তো বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এত সময় আর অর্থ কই বলেন। তাই বলে কি যত্ন নিবেন না নখের?


চলুন আজ কিছু টিপস দেই বাড়িতে বসে কিভাবে হাত ও পায়ের নখ আকর্ষনীয় করে তুলবে

বাড়িতে নখের যত্ন

  • বাড়িতে যেসব উপকরণ আছে সেসব উপকরণ দিয়ে সেরে নিতে পারেন মিনিকিওর পেদিকিওর। প্রথমে আপনি হালকা কুসুম গরম পানিতে সামান্য লবণ, সামান্য শ্যাম্পু, ও লেবুর রস দিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন হাত ও পায়ের নখ। এরপর যেকোনো ব্রাশ দিয়ে নখ গুলো ঘুষে নিন। ঠাণ্ডা  পানি দিয়ে ধুয়ে নিন। এরপর নেইল কাটার দিয়ে আপনার পছন্দ মত সাইজ করে নখ কেটে নিন। তবে নখ সমান করে কাটুন কারন উচু নিচু করে কাটা নখ সহজেই ভেঙ্গে যাওয়ার সম্ভবনা থাকে। এরপর যেকোনো ময়শ্চারাইজিং লোশন দিয়ে ম্যাসাস করুন ৫ মিনিট ।এতে আপনার রক্ত সঞ্চালন বাড়বে।
  • এক সপ্তাহের বেশি নখে নেইল পলিস রাখবেন না।নেইল পলিস উঠাতে কোন ধারালো কিছু ব্যবহার করবেন না। সেক্ষেত্রে রিমুভার ব্যবহার করেন। অন্তত ৩-৪ দিন ব্যবধানে নখে নেইল পলিস ব্যবহার করুন।
  • নেইল পলিস ব্যবহারে সচেতন হউন।অতিরিক্ত নেইল পলিস ও রিমুভার আপনার নখ গুলো কে ড্রাই করে এবং নখের প্রাকৃতিক কালার নষ্ট করে।
  • রাতে ঘুমাতে যাওয়ার আগে নখে অলিভ অয়েল ও ভেসলিন লাগিয়ে ঘুমান। এতে আপনার নখ শক্ত হবে এবং নখের হলুদ ভাব দূর হবে।
  • দাঁত দিয়ে অনেকের নখ কাটার অভ্যাস থাকে। এটি অবশ্যই ত্যাগ করুন।
  • অনেক সময় সবজি কাটতে হাতে কালো দাগ হয়। সেক্ষেত্রে কাটা লেবু ঘুসুন , এমনি পরিষ্কার হবে।
  • নখ কে সুস্থ রাখতে ভেতরের পুষ্টি খুব দরকার । সেজন্য ভিটামিন বি, প্রোটিন, ক্যালসিয়াম, আয়োডিন , আয়রন যুক্ত খাবার খেতে হবে।
  • প্রচুর পরিমানে পানি খেতে হবে।
  • শরীরের প্রতিটি অঙ্গ সুস্থ রাখার জন্য পযাপ্ত ঘুম অপরিহার্য।
  • নখের যেকোনো সমস্যা যেমন, নখে দাগ, অতিরিক্ত হলুদ ভাব, খুব তাড়াতাড়ি নখ ভেঙ্গে যাওয়া, নখের কোণ  ঘা বা পচে যাওয়া প্রভৃতি দেখে দিলে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিতে হবে।

শীতে ঠোঁটের যত্ন



শীত কাল এসেছে। এই শীতের প্রভাব আমাদের শরীরে ইতোমধ্যে পড়তে ধরেছে। শীতকালে ঠোঁটের সমস্যায় পড়ে নি, এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। শীতে বাতাসের আদ্রর্তা কম থাকে বলে আমাদের ঠোঁট শুষ্ক হয়ে যায়। যার ফলে ঠোঁট ফাটা, ঠোঁটের চামড়া ওঠা, ঠোঁট কালো হওয়া প্রভৃতি সমস্যা দেখা দেয়। তাই এই সময় ঠোঁটের সঠিক যত্ন নিতে হয়। চলুন শীতে ঠোঁটের যত্ন নিবো কিভাবে তার কিছু টিপস জেনে নেই-

  • প্রথমে আমি যেটির কথা বলবো সেটা হল ঠোঁটের স্ক্রাবিং। ঠোঁটে ডেড সেল বা মৃত কোষ এর কারনে ঠোঁট অনুজ্জ্বল দেখায়। তাই ঠোঁটের যত্ন নেওয়ার জন্য স্ক্রাবিং খুবই গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে স্ক্রাবিং এর জন্য সম পরিমাণ লেবুর রস এবং মধু নিয়ে ভালভাবে মিশিয়ে ঠোঁটে কিছুক্ষণ লাগিয়ে রাখুন।এরপর আধা চামুচ চিনি হাতের আঙুলে নিয়ে ঠোঁটে আলতো ভাবে ঘষুন।
  • স্ক্রাবিং এর জন্য আপনি ঠোঁটে পুরু করে ভেসলিন লাগিয়ে চিনি দিয়ে আলতো ভাবে ঘুষে ঠোঁটের মৃত কোষ তুলতে পারেন।
  • এছাড়াও টুথপেষ্ট ঠোঁটে লাগিয়ে ব্রাশ দিয়ে আলতো ভাবে ঘুষলেও ঠোঁটের মরা চামড়া ওঠে যায়।
  • ঠোঁটের স্ক্রাবিং এর পর অবশ্যই ঠোঁটের আদ্রর্তা বজায় রাখার জন্য ঠোঁটে ময়েশ্চারাইজার করতে হবে। সেক্ষেত্রে লিপজেল, ভেসলিন, পমেড অথবা পেট্রলিয়াম জেলি ব্যবহার করতে হবে।
  • ঠোঁটের শুষ্কতা ঢাকার জন্য অনেকে জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করে। এটা খুব বাজে অভ্যাস । এতে ঠোঁটের শুষ্কতা বেড়ে যায় এবং ঠোঁট ফেটে যায়।
  • ঠোঁটের মরা চামড়া কোন ভাবেই টেনে উঠানো যাবে না। এতে ঠোঁট দিয়ে রক্ত পড়বে।
  • লিপস্টিক ব্যবহারে সচেতন হতে হবে। শীতে ম্যাট লিপস্টিক এড়িয়ে চলতে হবে। ভিটামিন ই যুক্ত লিপস্টিক ব্যবহার করতে হবে। কম দামি প্রসাধনী ব্যবহার করা যাবে না।